Never studied Japanese before? This is what to learn first, in what order, and how to keep going.
আগে কখনো জাপানি পড়েননি? প্রথমে কী শিখবেন, কোন ক্রমে, আর কীভাবে চালিয়ে যাবেন, তা এখানে।
Japanese looks like a wall at first: three kinds of writing, new sounds, words in a new order. It gets much smaller when you take it one piece at a time, in the right order. Here is the order I give my own students.
Japanese in one minute
Before the path, a quick look at what you're learning. Five things make Japanese what it is:
Three kinds of writing, used together. Hiragana for grammar and native words, katakana for words from other languages, and kanji (characters from Chinese) for the meaning words. One short sentence can have all three: 私はコーヒーを飲みます。 "I drink coffee." 私 and 飲 are kanji, コーヒー is katakana, the rest is hiragana.
The sounds are simple. Five vowels, a i u e o, always said the same way, and most sounds are a consonant plus a vowel. If you can read hiragana, you can say almost any word.
The verb comes last. "I coffee drink", not "I drink coffee". The rest of the sentence leads up to it.
Small words show each word's job. These are particles: は marks the topic, を the thing the action is done to, and so on. Learn them well and long sentences stop being scary.
Polite and casual forms. Japanese changes its endings with the listener: 飲みます to a teacher or a stranger, 飲む to a friend. The lessons start with the polite form, the one that is safe everywhere.
Your path
Learn hiragana first
Hiragana is the basic Japanese alphabet: 46 letters, one sound each. Everything else is built on it, so start here. Open the kana chart, say each sound out loud, and write the letters by hand a few times a day. Most learners can read it in a week or two. Katakana, the second alphabet, is used mostly for words from other languages. Learn it next, while you start the lessons.
Begin the first grammar lesson
Once you can read hiragana slowly, open Grammar, Lesson 1. Each lesson is built around a real situation and teaches one rule at a time, with examples and a short Try it. The Quick check at the end tells you if it stuck. Go in order: each lesson uses what came before.
Add words and kanji beside it
Grammar is the frame; words fill it. Next to each grammar lesson, do a lesson from the Vocabulary room and one from the Kanji room. Learn kanji a few at a time from the start, not "later". Write each one in the writing practice: your hand remembers what your eyes forget.
Listen and speak from day one
Reading alone won't teach you to understand people. Read every example out loud, and listen to a little real Japanese each day, even when you catch only a few words. Copy what you hear, out loud, right after the speaker: it trains your ear and your mouth together. Japanese from anywhere shows where to find Japanese to listen to and read at your level.
Review, then test yourself
Each room has a To review list of what you've learned. Go back to it before new lessons. Try the quiz now and then: eight mixed questions, and your best score is kept. Forgetting is normal: what you meet again a few days later, then a week later, stays. Flashcard apps that space out reviews this way, such as Anki, help a lot once you know many words.
Keep climbing
These steps take you through JLPT N5, the first level. The N4 kanji are already here, and more N4 lessons are on the way. When you want a goal with a date on it, Which Japanese test? helps you choose one.
Set up your tools
A Japanese keyboard. Add Japanese in your phone's or computer's keyboard settings. You type the sounds in English letters (n, i, h, o, n) and it turns them into kana and kanji for you. Typing early helps you remember spelling.
A dictionary. Any good Japanese–English dictionary app or site. For reading on a computer, a pop-up dictionary such as Yomitan shows a word's meaning when you point at it.
A notebook. For kana and kanji by hand, and for the sentences you want to keep.
A short study day
Fifteen or twenty minutes every day does more than three hours once a week. A day here can look like this:
Five minutes on To review, or on the kana chart while you're still learning it.
One or two steps of your next lesson, read out loud.
Two or three kanji on the writing practice.
A few minutes of listening: a song, a short video, a podcast for learners.
Your stamp for the day on the home page. Small, but it keeps you coming back.
Questions beginners ask
Can I learn with romaji (Japanese in English letters)?
Only for the first few days. Romaji hides how Japanese really sounds and slows down your reading later. That's why the lessons use hiragana above the kanji (furigana), not romaji.
Do I really need kanji?
Yes, if you want to read. Signs, menus, messages and books all use kanji, and they make reading faster once you know them, because each one carries a meaning. There are about 2,000 in everyday use, but you don't meet them all at once: N5 needs fewer than a hundred. A few a day add up quickly.
Is Japanese hard?
Some parts are, mostly kanji and the polite language. Other parts are easier than people expect: the sounds are simple, and verbs don't change for "I", "you" or "they". It is a long road more than a hard one.
How long does it take?
It depends on how much time you give it, and how regularly. A little every day is the fastest way there is.
What is the JLPT?
The Japanese-Language Proficiency Test, the best-known Japanese exam. It has five levels, from N5 (the easiest) to N1. In many countries it is held once or twice a year. The lessons here follow the N5 and N4 levels, so you can study toward it as you go. It isn't the only test: Which Japanese test? compares it with the others.
Can I study or work in Japan one day?
Yes, and many learners do. Most begin at a Japanese language school. Studying in Japan walks through the steps.
Stuck somewhere? The FAQ has short answers, and you can ask me on any of the links at the bottom of the page.
শুরুতে জাপানি ভাষাকে একটা দেয়ালের মতো মনে হয়: তিন রকমের লেখা, নতুন উচ্চারণ, নতুন ক্রমে সাজানো শব্দ। ঠিক ক্রমে, এক এক করে এগোলে দেয়ালটি অনেক ছোট হয়ে যায়। আমার নিজের শিক্ষার্থীদের যে ক্রমে পড়াই, সেটি এখানে দেওয়া হলো।
এক মিনিটে জাপানি ভাষা
পথে নামার আগে, যা শিখতে যাচ্ছেন তার দিকে একবার তাকানো যাক। পাঁচটি জিনিস জাপানিকে জাপানি করে তোলে:
তিন রকমের লেখা, একসাথে ব্যবহার হয়। গ্রামার আর জাপানি শব্দের জন্য হিরাগানা, অন্য ভাষা থেকে আসা শব্দের জন্য কাতাকানা, আর অর্থ বহন করা শব্দের জন্য কাঞ্জি (চীনা থেকে আসা অক্ষর)। ছোট একটি বাক্যেই তিনটি থাকতে পারে: 私はコーヒーを飲みます。 "আমি কফি পান করি।" 私 আর 飲 কাঞ্জি, コーヒー কাতাকানা, বাকিটুকু হিরাগানা।
উচ্চারণ সহজ। পাঁচটি স্বরধ্বনি, a i u e o, সবসময় একইভাবে উচ্চারণ করা হয়, আর বেশিরভাগ ধ্বনি একটি ব্যঞ্জন আর একটি স্বর মিলে তৈরি। হিরাগানা পড়তে পারলে প্রায় যেকোনো শব্দ উচ্চারণ করা যায়।
Verb বসে সবার শেষে। "আমি কফি পান করি", বাংলার মতোই। বাক্যের বাকি অংশ Verb-এর দিকে এগিয়ে যায়।
ছোট ছোট শব্দ প্রতিটি শব্দের কাজ দেখায়। এগুলোকে Particle বলা হয়: は দিয়ে বাক্যের বিষয় দেখানো হয়, を দিয়ে যার ওপর কাজটি করা হয়, এভাবে। এগুলো ভালো করে শিখলে লম্বা বাক্য আর ভয়ের মনে হয় না।
ভদ্রতার রূপ আর সাধারণ রূপ। কার সাথে কথা বলা হচ্ছে, তা অনুযায়ী জাপানিতে শব্দের শেষাংশ পরিবর্তন হয়: শিক্ষক বা অপরিচিত কাউকে 飲みます, বন্ধুকে 飲む। লেসনগুলো ভদ্রতার রূপ দিয়ে শুরু হয়, যেটি সব জায়গায় নিরাপদ।
আপনার পথ
প্রথমে হিরাগানা শিখুন
হিরাগানা জাপানি ভাষার মূল বর্ণমালা: ৪৬টি অক্ষর, প্রতিটির একটি করে উচ্চারণ। বাকি সবকিছু এর ওপরেই দাঁড়িয়ে, তাই শুরু এখান থেকেই। কানা চার্ট খুলুন, প্রতিটি উচ্চারণ জোরে বলুন, আর দিনে কয়েকবার হাতে লিখুন। বেশিরভাগ শিক্ষার্থী এক-দুই সপ্তাহে এটি পড়তে পারে। দ্বিতীয় বর্ণমালা কাতাকানা মূলত অন্য ভাষা থেকে আসা শব্দে ব্যবহার হয়। লেসন শুরু করার পাশাপাশি এরপর সেটি শিখে নিন।
প্রথম গ্রামার লেসন শুরু করুন
ধীরে ধীরে হিরাগানা পড়তে পারলেই গ্রামার, লেসন ১ খুলুন। প্রতিটি লেসন একটি বাস্তব পরিস্থিতি ঘিরে সাজানো, আর একবারে একটি করে নিয়ম শেখানো হয়, উদাহরণ আর ছোট একটি "চেষ্টা করুন" অংশসহ। শেষের "ঝটপট যাচাই" থেকে বুঝা যায় পড়াটি মনে আছে কি না। ক্রম মেনে এগোন: প্রতিটি লেসনে আগের লেসনের জিনিস ব্যবহার হয়।
পাশাপাশি শব্দ আর কাঞ্জি যোগ করুন
গ্রামার হলো কাঠামো, আর শব্দ সেটি পূর্ণ করে। প্রতিটি গ্রামার লেসনের পাশাপাশি শব্দভাণ্ডার ঘর থেকে একটি আর কাঞ্জি ঘর থেকে একটি লেসন পড়ুন। কাঞ্জি "পরে" নয়, শুরু থেকেই অল্প অল্প করে শিখুন। প্রতিটি কাঞ্জি লেখার অনুশীলনে লিখে দেখুন: চোখ যা ভুলে যায়, হাত তা মনে রাখে।
প্রথম দিন থেকেই শুনুন আর বলুন
শুধু পড়ে মানুষের কথা বুঝতে শেখা যায় না। প্রতিটি উদাহরণ জোরে পড়ুন, আর প্রতিদিন অল্প কিছু আসল জাপানি শুনুন, কয়েকটি শব্দ মাত্র বুঝলেও। যা শোনেন, বক্তার ঠিক পরপর জোরে জোরে নকল করুন: এতে কান আর মুখ একসাথে তৈরি হয়। নিজের লেভেলে শোনা আর পড়ার মতো জাপানি কোথায় পাওয়া যায়, তা যেকোনো জায়গা থেকে জাপানি গাইডে দেওয়া আছে।
রিভিউ করুন, তারপর নিজেকে যাচাই করুন
প্রতিটি ঘরে যা শিখেছেন তার একটি "আবার দেখুন" তালিকা আছে। নতুন লেসনের আগে সেখানে ফিরে যান। মাঝে মাঝে কুইজ দিন: আটটি মিশ্র প্রশ্ন, আর আপনার সেরা স্কোর সেভ থাকে। ভুলে যাওয়া স্বাভাবিক: যা কয়েকদিন পরে, তারপর এক সপ্তাহ পরে আবার দেখা হয়, সেটি মনে থেকে যায়। অনেক শব্দ জানা হয়ে গেলে Anki-র মতো ফ্ল্যাশকার্ড অ্যাপ, যেগুলো এভাবে সময় ফাঁক রেখে রিভিউ করায়, অনেক কাজে দেয়।
এগিয়ে যেতে থাকুন
এই ধাপগুলো আপনাকে প্রথম লেভেল JLPT N5 পার করিয়ে দেয়। N4-এর কাঞ্জি এখানে এখনই আছে, আর আরও N4 লেসন আসছে। তারিখসহ একটি লক্ষ্য চাইলে, কোন পরীক্ষাটি বেছে নেবেন তা কোন জাপানি পরীক্ষা? গাইডে দেখুন।
প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিন
জাপানি কিবোর্ড। ফোন বা কম্পিউটারের কিবোর্ড সেটিংসে জাপানি যোগ করুন। ইংরেজি অক্ষরে উচ্চারণ লেখা হয় (n, i, h, o, n), আর কিবোর্ড নিজেই সেটি কানা আর কাঞ্জিতে পরিবর্তন করে দেয়। শুরু থেকে টাইপ করলে বানান মনে রাখা সহজ হয়।
একটি ডিকশনারি। জাপানি–ইংরেজি যেকোনো ভালো ডিকশনারি অ্যাপ বা সাইট। কম্পিউটারে পড়ার জন্য Yomitan-এর মতো পপ-আপ ডিকশনারি শব্দের ওপর মাউস রাখলেই অর্থ দেখায়।
একটি খাতা। হাতে কানা আর কাঞ্জি লেখার জন্য, আর যে বাক্যগুলো মনে রাখতে চান সেগুলোর জন্য।
ছোট একটি পড়ার দিন
সপ্তাহে একদিন তিন ঘণ্টার চেয়ে প্রতিদিন পনেরো-বিশ মিনিট অনেক বেশি কাজে দেয়। এখানে একটি দিন এমন হতে পারে:
পাঁচ মিনিট "আবার দেখুন", অথবা কানা শেখা শেষ না হওয়া পর্যন্ত কানা চার্ট।
পরের লেসনের এক-দুইটি ধাপ, জোরে জোরে পড়ে।
লেখার অনুশীলনে দুই-তিনটি কাঞ্জি।
কয়েক মিনিট শোনা: একটি গান, ছোট একটি ভিডিও, শিক্ষার্থীদের জন্য বানানো একটি পডকাস্ট।
শুধু প্রথম কয়েকদিন। রোমাজিতে জাপানির আসল উচ্চারণ ঢাকা পড়ে যায়, আর পরে পড়ার গতি কমে যায়। তাই লেসনগুলোতে রোমাজি নয়, কাঞ্জির ওপরে হিরাগানা (ফুরিগানা) ব্যবহার করা হয়।
কাঞ্জি কি সত্যিই লাগবে?
হ্যাঁ, যদি পড়তে চান। সাইনবোর্ড, মেনু, মেসেজ, বই, সবখানেই কাঞ্জি ব্যবহার হয়, আর চেনা হয়ে গেলে কাঞ্জি পড়াকে দ্রুত করে, কারণ প্রতিটি কাঞ্জি একটি অর্থ বহন করে। প্রতিদিনের ব্যবহারে প্রায় ২,০০০ কাঞ্জি আছে, তবে সবগুলো একসাথে আসে না: N5-এর জন্য একশোরও কম লাগে। দিনে কয়েকটি করে শিখলে দ্রুতই অনেক হয়ে যায়।
জাপানি কি কঠিন?
কিছু অংশ কঠিন, মূলত কাঞ্জি আর সম্মানসূচক ভাষা। আবার কিছু অংশ যতটা ভাবা হয় তার চেয়ে সহজ: উচ্চারণ সহজ, আর "আমি", "তুমি" বা "তারা" অনুযায়ী Verb পরিবর্তন হয় না। পথটি কঠিন যতটা, তার চেয়ে বেশি লম্বা।
কতদিন লাগে?
সেটি নির্ভর করে কতটা সময় দেওয়া হয়, আর কতটা নিয়মিত। প্রতিদিন অল্প অল্প করে পড়াই সবচেয়ে দ্রুত পথ।
JLPT কী?
Japanese-Language Proficiency Test, জাপানি ভাষার সবচেয়ে পরিচিত পরীক্ষা। এর পাঁচটি লেভেল আছে, N5 (সবচেয়ে সহজ) থেকে N1 পর্যন্ত। অনেক দেশে বছরে এক বা দুইবার পরীক্ষাটি নেওয়া হয়। এখানকার লেসনগুলো N5 আর N4 লেভেল অনুসরণ করে, তাই পড়তে পড়তেই এর প্রস্তুতি হয়ে যায়। এটিই একমাত্র পরীক্ষা নয়: অন্যগুলোর সাথে এর তুলনা কোন জাপানি পরীক্ষা? গাইডে দেওয়া আছে।
একদিন কি জাপানে পড়তে বা কাজ করতে যাওয়া যাবে?
হ্যাঁ, অনেক শিক্ষার্থীই যায়। বেশিরভাগের শুরু হয় একটি জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল দিয়ে। ধাপগুলো জাপানে পড়াশোনা গাইডে দেওয়া আছে।
কোথাও আটকে গেছেন? FAQ-তে ছোট ছোট উত্তর আছে, আর পেজের নিচের যেকোনো লিংকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন।